সোনাতলা সংবাদ ডেস্কঃ তৎকালীন আওয়ামী লীগ সরকারের সময় বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বৃহস্পতিবার (১২ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, দেশের উন্নয়ন ও জনকল্যাণে বর্তমান সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। এর মধ্যে ফ্যামিলি কার্ড চালুর বিষয়টি বিশেষভাবে উল্লেখ করে তিনি বলেন, এটি নারী ক্ষমতায়নের প্রতীক হিসেবেও কাজ করছে।
ভাষণে রাষ্ট্রপতি জুলাই গণঅভ্যুত্থান এবং সেই সময়ের শহীদদের স্মরণ করেন। তিনি বলেন, গণঅভ্যুত্থানের মধ্য দিয়েই ফ্যাসিবাদী সরকারের পতন ঘটে। এ সময় অন্তর্বর্তী সরকারের বিভিন্ন কার্যক্রম ও উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলেন। মূল্যস্ফীতি, বৈদেশিক মুদ্রার রিজার্ভসহ বিভিন্ন অর্থনৈতিক সূচকের বিষয় তুলে ধরে তিনি বলেন, জনগণের কল্যাণে সরকার নানা পদক্ষেপ গ্রহণ করছে।
এছাড়া মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাব সম্পর্কেও তিনি আলোচনা করেন। কৃষি ও অর্থনৈতিক খাতে সরকারের জনকল্যাণমূলক উদ্যোগ ভবিষ্যতে আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন রাষ্ট্রপতি।
Reporter Name 


















