০৪:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

কাহালু বেতার কেন্দ্র পরিদর্শনে তথ্যমন্ত্রী স্বপন, এফএম ব্যান্ডে রূপান্তরের পরিকল্পনা

বগুড়ার কাহালু উপজেলার দরগাহাট বেতার কেন্দ্র পরিদর্শন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। শুক্রবার (১৩ মার্চ) বিকেলে তিনি কেন্দ্রটির বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

পরিদর্শনকালে মন্ত্রী বলেন, বগুড়ার এই বেতার কেন্দ্রকে আধুনিকায়নের মাধ্যমে এফএম ব্যান্ডে রূপান্তরের উদ্যোগ নেওয়া হবে। এতে করে এই অঞ্চলের মানুষের আশা-আকাঙ্ক্ষা, সংস্কৃতি ও স্থানীয় বিষয়গুলো আরও বিস্তৃতভাবে তুলে ধরা সম্ভব হবে।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতার-এর মহাপরিচালক এস এম জাহিদ, পরিচালক (প্রশাসন) জুবায়েত হাসান, প্রধান প্রকৌশলী মনির হোসেন, দরগাহাট বেতার কেন্দ্রের আবাসিক প্রকৌশলী তারেক বিন ইমদাদসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

এছাড়াও উপস্থিত ছিলেন বগুড়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাসুদ হোসেন, কাহালু উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন, বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আতাউর রহমান, সহকারী পুলিশ সুপার (নন্দীগ্রাম সার্কেল) নুরুজ্জামান চৌধুরী (জামান) এবং কাহালু থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম।

পরিদর্শন শেষে মন্ত্রী আশা প্রকাশ করেন, প্রয়োজনীয় উদ্যোগ বাস্তবায়িত হলে বগুড়ার এই বেতার কেন্দ্রটি আধুনিক সম্প্রচার ব্যবস্থার মাধ্যমে উত্তরাঞ্চলের মানুষের কাছে আরও কার্যকর ভূমিকা রাখবে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কাহালু বেতার কেন্দ্র পরিদর্শনে তথ্যমন্ত্রী স্বপন, এফএম ব্যান্ডে রূপান্তরের পরিকল্পনা

১১:৩৯:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬