০৬:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

গাবতলীতে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার, তদন্তে নেমেছে পুলিশ

  • Reporter Name
  • ০৪:২৫:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
  • ১১২

স্টাফ রিপোর্টার: বগুড়ার গাবতলী উপজেলায় রতন মিয়া (৩০) নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৩ মার্চ) সকালে উপজেলার দক্ষিণপাড়া ইউনিয়নের হরিতলা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রতন মিয়া ওই গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে হরিতলা গ্রামের একটি নির্জন স্থানে রতন মিয়ার মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেন। খবর পেয়ে গাবতলী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয়দের প্রাথমিক ধারণা, দুর্বৃত্তরা রতন মিয়াকে হত্যা করে মরদেহ ঘটনাস্থলে ফেলে রেখে যায়। তবে হত্যার সুনির্দিষ্ট কারণ এবং এর সঙ্গে কারা জড়িত তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান জানান, ঘটনাটি প্রাথমিকভাবে হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।

তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

গাবতলীতে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার, তদন্তে নেমেছে পুলিশ

০৪:২৫:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬