০৭:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সারিয়াকান্দির কারাবন্দি আ.লীগ নেতা শাহনুর আলম শান্তের মৃত্যু

  • Reporter Name
  • ০২:৫৭:২০ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬
  • ১৪১

স্টাফ রিপোর্টার, বগুড়া: বগুড়ায় কারাবন্দি এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। মৃত শাহনুর আলম শান্ত (৫৫) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি সারিয়াকান্দি উপজেলার হাটশেরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন।

কারা কর্তৃপক্ষ জানায়, অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসার জন্য নেওয়া হয়। সেখানে শনিবার রাত প্রায় ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বগুড়া কারাগারের জেলার সৈয়দ শাহ শরিফ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অসুস্থতার কারণে শাহনুর আলম শান্তকে হাসপাতালে পাঠানো হয়েছিল এবং সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কারাগারের ডেপুটি জেলার তায়েবা বলেন, এর আগেও দুইবার অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে পাঠানো হয়েছিল। তবে এ বিষয়ে এর বেশি কিছু বলতে অপারগতা প্রকাশ করেন তিনি।

শাহনুর আলম শান্তের মৃত্যু নিয়ে সংশ্লিষ্ট প্রশাসনিক প্রক্রিয়া চলমান রয়েছে বলে কারা সূত্রে জানা গেছে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সারিয়াকান্দির কারাবন্দি আ.লীগ নেতা শাহনুর আলম শান্তের মৃত্যু

০২:৫৭:২০ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬