০৬:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সোনাতলার বড় বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, কয়েকটি হোটেলে জরিমানা

  • Reporter Name
  • ০৩:১৭:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬
  • ২৬২

স্টাফ রিপোর্টার: অনলাইন পত্রিকা সোনাতলা সংবাদ এ সংবাদ প্রকাশের পর বগুড়ার সোনাতলা উপজেলার পৌর শহরের বড় বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। শনিবার (১৪ মার্চ) বিকেলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহানাজ পারভীন।

অভিযানকালে বিভিন্ন হোটেল ও রেস্তোরাঁয় রান্নাঘরের পরিবেশ ও খাদ্যের মান তদারকি করা হয়। খাদ্যের গুণগত মান সন্তোষজনক না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অর্থদণ্ড আরোপ করা হয় এবং তাদের সতর্ক করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহানাজ পারভীন বলেন, জনস্বার্থে হোটেল ও রেস্তোরাঁয় নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয়রা এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, শুধু হোটেল–রেস্তোরাঁ নয়, অন্যান্য দোকানপাটেও নিয়মিত তদারকি ও অভিযান পরিচালনা করা প্রয়োজন।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সোনাতলার বড় বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, কয়েকটি হোটেলে জরিমানা

০৩:১৭:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬