০৬:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সোনাতলায় মশক নিধন কার্যক্রমের উদ্বোধন

  • Reporter Name
  • ০৩:৩২:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬
  • ৫০

স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৪ মার্চ) বিকেলে পৌরসভার উদ্যোগে এ কার্যক্রমের উদ্বোধন করেন পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহানাজ পারভীন।

উদ্বোধনের পর পৌরসভা চত্বর, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকা এবং হাসপাতাল সংলগ্ন বিভিন্ন আবর্জনার স্তূপে মশক নিধন মেশিনের মাধ্যমে ওষুধ স্প্রে করা হয়। পাশাপাশি পৌর শহরের বিভিন্ন ড্রেনেও মেশিনের সাহায্যে ওষুধ ছিটিয়ে মশা নিধন কার্যক্রম পরিচালনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন কবিরাজ।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহানাজ পারভীন বলেন, জনস্বাস্থ্যের বিষয়টি গুরুত্ব দিয়ে পৌর এলাকায় নিয়মিত মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন পৌরসভার প্রধান সহকারী রুহুল আমিন রাজু, হিসাবরক্ষক নূরুল ইসলাম পান্নুসহ সংশ্লিষ্টরা।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সোনাতলায় মশক নিধন কার্যক্রমের উদ্বোধন

০৩:৩২:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬