০৭:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সারিয়াকান্দি হেল্প ডেক্সের উদ্যোগে ইফতার মাহফিল ও নতুন কমিটি গঠন

  • Reporter Name
  • ০২:৪৩:২৭ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬
  • ২২০

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি: মানবিক ও সামাজিক কার্যক্রমকে আরও গতিশীল করতে বগুড়ার সারিয়াকান্দিতে সারিয়াকান্দি হেল্প ডেক্সের উদ্যোগে ইফতার মাহফিল ও নতুন কমিটি গঠন করা হয়েছে।

সম্প্রতি উপজেলার পাবলিক লাইব্রেরি অ্যান্ড ক্লাব মাঠে আয়োজিত এ ইফতার মাহফিলে সংগঠনের সদস্য, তরুণ স্বেচ্ছাসেবীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

বক্তারা বলেন, সারিয়াকান্দি হেল্প ডেক্স দীর্ঘদিন ধরে অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। নতুন কমিটি গঠনের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে এবং সমাজসেবামূলক উদ্যোগগুলো আরও বিস্তৃত আকারে পরিচালনা করা সম্ভব হবে।

পরে উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে সারিয়াকান্দি হেল্প ডেক্স সারিয়াকান্দি শাখার নতুন কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে উপস্থিত সবাই একসঙ্গে ইফতার গ্রহণ করেন। আন্তরিকতা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পুরো আয়োজনটি সম্পন্ন হয়।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সারিয়াকান্দি হেল্প ডেক্সের উদ্যোগে ইফতার মাহফিল ও নতুন কমিটি গঠন

০২:৪৩:২৭ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬