০৭:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সোনাতলায় গাছের চারা তুলে জমি দখলের চেষ্টা, থানায় জিডি

বগুড়ার সোনাতলা উপজেলার বালুয়া ইউনিয়নের দক্ষিণ আটকড়িয়া (মধ্যপাড়া) গ্রামে গাছের চারা তুলে জোরপূর্বক জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১২ মার্চ সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বালুয়া ইউনিয়নের দক্ষিণ আটকড়িয়া মৌজার ৩৩০০ নম্বর হালদাগের জমিতে এ ঘটনা ঘটে। একই গ্রামের মো. সাইয়ুর রহমান জসিমের ছেলে মো. আরিফুল ইসলাম এ ঘটনায় সোনাতলা থানায় সাধারণ ডায়েরি দায়ের করেছেন।

এলাকাবাসী ও থানা সূত্রে জানা গেছে, আরিফুল ইসলাম ও তার পরিবারের সদস্যরা প্রায় ৯ শতক জমিতে মেহগনি গাছের চারা রোপণ করেন। অভিযোগ রয়েছে, একই গ্রামের ফুলমিয়া ও তার সহযোগীরা ওই জমিতে গিয়ে রোপণ করা চারা উপড়ে ফেলে জোরপূর্বক জমি দখলের চেষ্টা করেন।

আরিফুল ইসলামের বাবা জসিম জানান, ১৯৬০ সালে তারা দলিলের মাধ্যমে জমিটি ক্রয় করে দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন। হঠাৎ করেই প্রতিপক্ষ ফুলমিয়া ও তার লোকজন গাছের চারা তুলে জমি দখলের চেষ্টা করে। এ সময় বাধা দিলে তারা গালিগালাজসহ মারমুখী আচরণ করেন। পরে বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে। তিনি দাবি করেন, জমির খাজনাখারিজও তার নামেই রয়েছে।

অভিযোগের বিষয়ে প্রতিপক্ষ ফুলমিয়া বলেন, জমিটি তাদের মালিকানাধীন এবং তাদের কাছে প্রয়োজনীয় কাগজপত্র রয়েছে। এতদিন প্রতিপক্ষ জোরপূর্বক জমিটি ভোগদখল করে আসছিল বলে তিনি দাবি করেন।

এ বিষয়ে সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) কবীর হোসেন জানান, ঘটনাটি নিয়ে থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সোনাতলায় গাছের চারা তুলে জমি দখলের চেষ্টা, থানায় জিডি

০৩:৫৪:০০ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬