০৫:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সোনাতলায় সাদামনের বহুমুখী উন্নয়ন সংস্থার উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

  • Reporter Name
  • ০৪:০৩:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬
  • ৬৭

প্রেস রিলিজঃ আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বগুড়ার সোনাতলায় সুবিধাবঞ্চিত ও দরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে সাদামনের বহুমুখী উন্নয়ন সংস্থা।

রোববার (১৫ মার্চ) সকাল ১০টায় সংগঠনের নিজ কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এলাকার অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে চাল, ডাল, তেল, চিনি, সেমাইসহ ঈদের প্রয়োজনীয় বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

সাদামনের বহুমুখী উন্নয়ন সংস্থার সভাপতি মাওলানা মো. জাহেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের সাধারণ সম্পাদকসহ অন্যান্য সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, সমাজে এখনও অনেক মানুষ দারিদ্র্য ও নানা সংকটের মধ্যে জীবনযাপন করছেন। ঈদের মতো আনন্দের সময়েও অনেক পরিবার প্রয়োজনীয় খাদ্যসামগ্রী জোগাড় করতে হিমশিম খায়। এমন মানুষের পাশে দাঁড়ানো সমাজের সচেতন ও মানবিক মানুষের দায়িত্ব।

বক্তারা আরও বলেন, ঈদ কেবল ধনী বা সচ্ছল মানুষের জন্য নয়; এটি সবার জন্য আনন্দ ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে আসে। তাই সমাজের সামর্থ্যবান ব্যক্তিদের উচিত অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করা। এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে সহমর্মিতা ও সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করে।

আলোচনা সভা শেষে সংস্থার পক্ষ থেকে সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপকারভোগীদের মাঝে আনন্দ ও স্বস্তির ছাপ লক্ষ্য করা যায়। তারা জানান, এই সহায়তা তাদের জন্য অত্যন্ত সহায়ক এবং এর মাধ্যমে তারা পরিবারের সদস্যদের নিয়ে আনন্দের সঙ্গে ঈদ উদযাপন করতে পারবেন।

সংগঠনের সাধারণ সম্পাদক বলেন, মানুষের কল্যাণে কাজ করাই তাদের মূল লক্ষ্য। সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে তারা সবসময় সচেষ্ট। ঈদ উপলক্ষে এ ধরনের সহায়তা কার্যক্রমের পাশাপাশি ভবিষ্যতেও শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।

তিনি আরও বলেন, সমাজের সব শ্রেণি-পেশার মানুষ সম্মিলিতভাবে মানবিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করলে একটি সহানুভূতিশীল ও সমৃদ্ধ সমাজ গড়ে তোলা সম্ভব। সেই লক্ষ্যেই সাদামনের বহুমুখী উন্নয়ন সংস্থা নিয়মিতভাবে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সোনাতলায় সাদামনের বহুমুখী উন্নয়ন সংস্থার উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

০৪:০৩:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬