০৬:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সোনাতলায় মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আসন্ন ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে বগুড়ার সোনাতলা উপজেলায় প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্বীকৃতি প্রামানিক।

সভায় মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন, কুচকাওয়াজ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং দোয়া মাহফিল।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শাহানাজ পারভিন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সোহরাব হোসেন, উপজেলা প্রকৌশলী আতিকুর রহমান তালুকদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেফাউল আজম, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা রোকসানা বেগম, উপজেলা রিসোর্স সেন্টারের কর্মকর্তা সেতারা রওশন জাহান, মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ফেরদৌসী, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুর রউফ এবং উপজেলা মুক্তিযোদ্ধা কমিটির আহ্বায়ক শাহাজুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন পাকুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লতিফুল বারী টিম, মধুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলিম, দিগদাইড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল হক টুল্লু, বিএনপি নেতা রুহুল আমিন রনজুসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, জনপ্রতিনিধি ও সুধীজন।

সভায় বক্তারা মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের জন্য সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সোনাতলায় মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

০১:৪৮:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬