স্টাফ রিপোর্টার: বগুড়ার শেরপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৩জন নিহত এবং অন্তত ৯জন দগ্ধ ও আহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের ছোনকা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন,শিউলী বেগম (৪৮),তায়েবা খাতুন (৩৫) ও মাইক্রো বাসের চালক রিন্টু (৪৭)। আহতদের মধ্যে রয়েছে শিশু ফাতেমা (১০),শহিদুল (৪০), তৌছিব (৩০),তাসমিয়া (২০), হেলেনা (৬০),তারিকুল (৩৬), ফাতেমা (২),আরহাম (৭) ও হামিম (৩০)।স্থানীয় সূত্রে জানা যায়,ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি যাত্রীবাহী মাইক্রোবাস ঈদ উপলক্ষে বাড়ি ফিরছিল। ছোনকা এলাকায় পৌঁছালে হঠাৎ গাড়ির গ্যাস সিলিন্ডার বিকট শব্দে বিস্ফোরিত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পুরো গাড়িতে। আগুনের তীব্রতায় যাত্রীদের বের হওয়ার সুযোগ খুবই সীমিত হয়ে পড়ে।প্রত্যক্ষদর্শীরা জানান,বিস্ফোরণের পরপরই গাড়িটি দাউদাউ করে জ্বলতে থাকে এবং ভেতরে থাকা যাত্রীরা চরম বিপদের মুখে পড়ে। ঘটনাস্থলেই চালক রিন্টু আগুনে পুড়ে মারা যান।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শেরপুর ফায়ার সার্ভিসের একটি দল আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর বখতিয়ার উদ্দিন জানান,ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে দ্রুত শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়।শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ রোকন উদ্দিন জানান,হাসপাতালে নেওয়ার পর আরও দু’জনের মৃত্যু হয়।এতে মোট নিহতের সংখ্যা দাঁড়ায় ৩জনে। দুর্ঘটনাকবলিত গাড়িটি উদ্ধার করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।এদিকে, ঈদকে সামনে রেখে বাড়ি ফেরার পথে এমন মর্মান্তিক দুর্ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
০৪:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ:-
বগুড়ায় নিয়ন্ত্রণ হাড়িয়ে মাইক্রোবাসে অগ্নিকাণ্ড,নিহত ৩, আহত ৯।
-
Reporter Name - ০৭:৩২:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬
- ২২৬
Tag :
জনপ্রিয়



















