০৭:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সোনাতলায় মানবিক উন্নয়ন সংগঠনের উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

  • Reporter Name
  • ০৩:৪৮:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
  • ৪৪

স্টাফ রিপোর্টার: বগুড়ার সোনাতলা উপজেলার জোড়গাছা ইউনিয়নের মধ্য দিঘল কান্দি গ্রামে গরীব ও অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে মানবিক উন্নয়ন সংগঠন।

শুক্রবার (২০ মার্চ) বিকেলে আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনের সভাপতি মোঃ তরিকুল ইসলাম নিজ হাতে উপকারভোগীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন।

এ সময় স্থানীয় অসহায় পরিবারগুলোর মাঝে ঈদ উপহার তুলে দেওয়া হয়, যা তাদের মধ্যে আনন্দের আবহ সৃষ্টি করে। উপকারভোগীরা এমন মানবিক উদ্যোগের জন্য সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের মুখে হাসি ফোটানোই এ ধরনের উদ্যোগের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সোনাতলায় মানবিক উন্নয়ন সংগঠনের উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

০৩:৪৮:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬