স্টাফ রিপোর্টার: বগুড়ার সোনাতলা থানা পুলিশের বিশেষ অভিযানে পৃথক মামলার দুই ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, বিশেষ অভিযান পরিচালনা করে তিনটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মোঃ রাসেল (৩০), পিতা মোঃ শাহ আলম বেপারী, সাং- সুজাইতপুর (দক্ষিণপাড়া), থানা- সোনাতলা, জেলা- বগুড়াকে নিজ এলাকা সুজাইতপুর থেকে গ্রেফতার করা হয়।
এছাড়া অপর একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মোঃ খোকন মিয়া (২১), পিতা মোঃ আমিরুল ইসলাম, সাং- পদ্মপাড়া, থানা- সোনাতলা, জেলা- বগুড়াকে পদ্মপাড়া এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃতদের অদ্য আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে থানা পুলিশ।
Reporter Name 


















