০৯:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সারিয়াকান্দিতে অটোভ্যানের ধাক্কায় প্রাণ গেল ৭ বছরের শিশুর

  • Reporter Name
  • ০৩:১৭:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
  • ৭৭

সারিয়াকান্দি প্রতিনিধি: বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় অটোভ্যানের ধাক্কায় মোছাঃ রহিমা খাতুন (৭) নামে এক শিশু কন্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (২৩ মার্চ) বিকেলে উপজেলার হাটশেরপুর ইউনিয়নের নিজবলাইল গ্রামের ভেড়ামারা বাঁধ সংলগ্ন পাকা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মৃত শহিদুল ইসলামের কন্যা রহিমা খাতুন সড়ক পারাপারের সময় একটি অটোভ্যানের ধাক্কায় গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার উদ্দেশ্যে রওনা দিলে পথিমধ্যেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে সারিয়াকান্দি থানার এসআই তপন চন্দ্র রায় সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করেন। এদিকে স্থানীয় জনতা অভিযুক্ত অটোভ্যান ও চালককে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে।

নিহত শিশুটির মরদেহ তার নিজ বাড়িতে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সারিয়াকান্দিতে অটোভ্যানের ধাক্কায় প্রাণ গেল ৭ বছরের শিশুর

০৩:১৭:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬