০৭:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সারিয়াকান্দিতে চয়ন রাজভর হত্যা: আসামিদের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন

  • Reporter Name
  • ০৩:০৪:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬
  • ১০৮

সংবাদ বিজ্ঞপ্তিঃ বগুড়ার সারিয়াকান্দিতে চয়ন রাজভর হত্যাকাণ্ডের বিচার, জড়িত আসামিদের অনতিবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন (বিডিইআরএম) বগুড়া জেলা শাখা।

বুধবার (তারিখ উল্লেখযোগ্য) আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিডিইআরএম কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও বগুড়া জেলা শাখার সভাপতি শিপন কুমার রবিদাস। পরে সংগঠনের নেতৃবৃন্দ ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদান করেন।

লিখিত বক্তব্যে জানানো হয়, গত ৬ মার্চ ২০২৬ সারিয়াকান্দি উপজেলার হাটফুলবাড়ী এলাকায় ভূমি দখলের প্রতিবাদ করতে গিয়ে কোচিং সেন্টারের পরিচালক চয়ন রাজভর (চয়ন কুমার রায়) ছুরিকাঘাতে নিহত হন এবং তার ভাই নয়ন রাজভর গুরুতর আহত হন। এ ঘটনায় নিহতের ভাই প্রদীপ রায় বাদী হয়ে সারিয়াকান্দি থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন (মামলা নং-০৯, তারিখ: ৭ মার্চ ২০২৬)।

বিডিইআরএমের পক্ষ থেকে দাবি করা হয়, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং পরিকল্পিত সহিংসতার অংশ। ভুক্তভোগী পরিবারটি সংখ্যালঘু ও প্রান্তিক জনগোষ্ঠীর হওয়ায় দীর্ঘদিন ধরে তাদের পৈতৃক জমি দখলের চেষ্টা চালিয়ে আসছিল একটি প্রভাবশালী চক্র। বিভিন্ন সময় প্রাণনাশের হুমকি, মিথ্যা মামলা ও হয়রানির মাধ্যমে পরিবারটিকে চাপে রাখা হচ্ছিল বলেও অভিযোগ করা হয়।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, এ ধরনের ঘটনা মানবাধিকার লঙ্ঘনের শামিল এবং এটি সংবিধান ও আন্তর্জাতিক মানবাধিকার নীতির পরিপন্থী। ভুক্তভোগীদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব বলেও উল্লেখ করা হয়।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন মামলার বাদী প্রদীপ রায়, ভুক্তভোগী পরিবারের সদস্য রীমা রানী রাজভর ও শিউলী রানী রাজভর, বিডিইআরএম বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক সুজন রাজভর এবং সাংগঠনিক সম্পাদক বিজয় চন্দ্র রবিদাস। এ সময় সংগঠনের অন্যান্য নেতাকর্মী ও নিহতের স্বজনরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলন থেকে তিন দফা দাবি জানানো হয়—
চয়ন রাজভর হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা, ভুক্তভোগী পরিবারের সার্বিক নিরাপত্তা প্রদান এবং রাজভর সম্প্রদায়ের দখলকৃত পৈতৃক জমি উদ্ধার করে প্রকৃত মালিকদের নিকট ফিরিয়ে দেওয়া।

সংগঠনটির নেতারা জানান, এ ঘটনায় দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সারিয়াকান্দিতে চয়ন রাজভর হত্যা: আসামিদের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন

০৩:০৪:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬