০৫:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সোনাতলায় শর্টপিচ ক্রিকেট ফাইনাল, চ্যাম্পিয়নদের পুরস্কার দিলেন চেয়ারম্যান টুল্লু

  • Reporter Name
  • ০৩:৪৯:৫১ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬
  • ৭৭

প্রেস রিলিজঃ বগুড়ার সোনাতলা উপজেলায় কারবালা যুব সমাজের উদ্যোগে নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাত আটটায় উপজেলার নুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ ফাইনাল ম্যাচ দেখতে দর্শকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।

ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দিগদাইড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শহিদুল হক টুল্লু। তিনি যুব সমাজকে মাদকমুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই উল্লেখ করে এ ধরনের আয়োজনকে সাধুবাদ জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ আহম্মদ নুরানী ও হাফেজিয়া কওমী মাদরাসার পরিচালক বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার হাফেজ নাসিদুল হক মাসনবী, বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার মো. সাদিকুল হক, সোনাতলা উপজেলা যুবদলের সদস্য আনোয়ার হোসেন, দিগদাইড় ইউনিয়ন বিএনপির নেতা ও সমাজসেবক আব্দুল ওয়াহেদ এবং ব্যাংক কর্মকর্তা শফিউল আলম জুয়েলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

রোমাঞ্চকর এ ফাইনাল খেলায় পাঠানপাড়া ক্রিকেট একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা বিজয়ী দলের ম্যানেজারের হাতে পুরস্কার তুলে দেন।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সোনাতলায় শর্টপিচ ক্রিকেট ফাইনাল, চ্যাম্পিয়নদের পুরস্কার দিলেন চেয়ারম্যান টুল্লু

০৩:৪৯:৫১ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬