মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসে বগুড়ার সোনাতলায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ১১টায় মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে উপজেলা হলরুম কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বীকৃতি প্রামিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-১ আসনের এমপি কাজী রফিকুল ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন,বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান।
আপনারা জীবন বাজিরেখে যুদ্ধ করে এ দেশটা স্বাধীন করেছেন বলেই আমি আজ এমপি হতে পেরেছি। কিন্তু আমার অনুরোধ আপনারা কোন দিন স্বাধীনতা বিরোধী শক্তির কাছে মাথা নত করবেন না। তাদেরকে সেলুট দেওয়া জন্য আপনাদের জন্ম হয়নি।
এর আগে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদেের রজনীগন্ধার স্টিক দিয়ে বরণ করে নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বীকৃতি প্রামানিক। তিনি অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে গঠনমূলক বক্তব্য রাখেন।
সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কমান্ডিং কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা গাজী সাহাজুল ইসলাম।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেফাউল আজমের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) শাহানাজ পারভীন,থানা অফিসার ইনচার্জ কবীর হোসেন,জোড়গাছা ইউপি চেয়ারম্যান গোলাম রাব্বানী,বিনপির সাংগঠনিক সম্পাদক রাজ্জাকুল ইসলাম রাজ্জাক, উপজেলা কৃষকদলের আহবায়ক এমদাদুল হক বাদশা,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল হক লিপন ও উপজেলা ছাত্রদলের সভাপতি সাজ্জাদুর রহমান চাঁদ।
এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা,সকল বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য, দলীয় নেতাকর্মী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এর আগে উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে মহান স্বাধীনতা দিবস পালন করা হয়।
রিমন আহম্মেদ বিকাশ 


















