০৭:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সারিয়াকান্দিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

‎মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২৬শে মার্চ উপলক্ষে বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে।

‎দিবসের প্রথম প্রহরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিনের সূচনা করা হয়। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সারিয়াকান্দি পাবলিক লাইব্রেরি মাঠের কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন, সারিয়াকান্দি থানা পুলিশসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

‎পরে উপজেলা নির্বাহী অফিসার সুমাইয়া ফেরদৌসের সভাপতিত্বে অভিবাদন মঞ্চ থেকে কুচকাওয়াজে অংশগ্রহণকারী দলগুলোর সালাম গ্রহণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ আ. ফ. ম আসাদুজ্জামান।

‎সকাল ৯টায় পাবলিক লাইব্রেরি এন্ড ক্লাব মাঠে জাতীয় পতাকা উত্তোলন এবং বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, আনসার-ভিডিপি ও স্কাউট সদস্যরা অংশগ্রহণ করে। কুচকাওয়াজ শেষে মুক্তিযুদ্ধের চেতনা বিষয়ক আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

‎অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, উপজেলা পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
‎
‎আলোচনা সভায় বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সারিয়াকান্দিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

০৩:২৮:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬