১০:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

কাহালুতে মহান স্বাধীনতা দিবস উদযাপন

বগুড়ার কাহালু উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের আয়োজনে যথাযোগ্য মর্যদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সুর্যোদয়ের পূর্বে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভ সূচনা করা হয়। এরপর কাহালু উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের পর মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের পক্ষ থেকে শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন করা হয়।

সকাল ৮টায় কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীতের মধ্য দিয়ে উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মসূচী শুরু হয়। বেলুন ও পায়রা উড়িয়ে স্বাধীনতা ও জাতীয় দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার কাশপিয়া তাসরিন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মীর মেছবাহীজ্জুলাম চৌধুরী, কাহালু থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলামসহ বীর মুক্তিযোদ্ধাবৃন্দ।

কাহালু মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচী শেষে সেখানেই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় রুহুল কবির রিজভীকে জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা

কাহালুতে মহান স্বাধীনতা দিবস উদযাপন

০৩:৪৪:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬