০৫:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সোনাতলায় মাদকবিরোধী অভিযানে যুবকের ১৫ দিনের কারাদণ্ড

  • Reporter Name
  • ০২:৫২:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
  • ২২৭

স্টাফ রিপোর্টার: বগুড়ার সোনাতলা উপজেলায় মাদকবিরোধী অভিযানে এক যুবককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ দিনের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সোনাতলা থানা পুলিশের যৌথ উদ্যোগে পরিচালিত এ অভিযানে সঞ্জিত মন্ডল (২৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি উপজেলার চকনন্দন হিন্দুপাড়া গ্রামের শ্রী হৃদয় মন্ডলের ছেলে।

পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বীকৃতি প্রামানিক তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

প্রশাসন সূত্রে জানা গেছে, মাদক নির্মূলের লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। স্থানীয়দের মাদকবিরোধী কার্যক্রমে সহযোগিতা করার জন্যও আহ্বান জানানো হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সোনাতলায় মাদকবিরোধী অভিযানে যুবকের ১৫ দিনের কারাদণ্ড

০২:৫২:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬