০৭:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

পলাশবাড়ীতে থানায় হামলার জেরে জামায়াত নেতা আটক, ডিবিতে জিজ্ঞাসাবাদ

  • Reporter Name
  • ০৩:৫৬:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
  • ৯৯

বায়েজিদ, পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়ীতে থানায় হামলার ঘটনায় জামায়াতের এক নেতাকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তি ইঞ্জিনিয়ার মিজানুর রহমান মিজান, যিনি পলাশবাড়ী পৌর জামায়াতের সাবেক আমীর ও উপজেলা পেশাজীবী বিভাগের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

পুলিশ জানায়, শুক্রবার (২৭ মার্চ) ভোররাতে পৌর শহরের গৃধারীপুর এলাকায় নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার বাবা গোলাম মোস্তফাকেও ঘোড়াঘাট এলাকা থেকে আটক করা হলেও পরবর্তীতে তাকে ছেড়ে দেওয়া হয়।

আটকের পর মিজানুর রহমান মিজানকে জিজ্ঞাসাবাদের জন্য গাইবান্ধা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কার্যালয়ে পাঠানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৫ মার্চ পলাশবাড়ী থানায় ঘটে যাওয়া পুলিশের ওপর হামলার ঘটনার প্রেক্ষিতে তাকে আটক করা হয়েছে। ওই ঘটনায় থানার ওসিসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হন এবং পরে মামলা দায়ের করা হয়।

তবে দলীয় সূত্র দাবি করেছে, মিজানুর রহমান মিজানের সঙ্গে ওই ঘটনার কোনো সম্পৃক্ততা নেই। তারা এ ঘটনায় সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে তদন্ত অব্যাহত রয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

পলাশবাড়ীতে থানায় হামলার জেরে জামায়াত নেতা আটক, ডিবিতে জিজ্ঞাসাবাদ

০৩:৫৬:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬