বগুড়া জেলা পরিষদে নবনিযুক্ত প্রশাসক জেলা বিএনপির সহসভাপতি ও সোনাতলা উপজেলা বিএনপির সভাপতি একেএম আহসানুল তৈয়ব জাকিরকে গণ- সংবর্ধনা প্রদান করা হয়েছে।
রবিবার (২৯ মার্চ) বিকেলে শহীদ সৈকত চত্তরে বালুয়াহাট ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক আবু তৈয়ব মো. গোলাম রকিব এর সভাপতিত্বে এ গণ-সংর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে সোনাতলা পৌরসভাসহ উপজেলার সাতটি ইউনিয়ন হতে বিএনপি ও অঙ্গদলের নেতাকর্মী এবং জনসাধারণরা ব্যান্ডপার্টি বাজনাসহ বিভিন্ন প্রকার ব্যানার ফেস্টুন হাতে নিয়ে দুপুর থেকেই শহীদ সৈকত চত্তরে সমবেত হতে থাকে। সৈকত চত্তরটি কানায় কানায় ভরে যায়। এরপর সংবর্ধিত অতিথি নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসক একেএম আহসানুল তৈয়ব জাকির মঞ্চে উপস্থিত হলে উপজেলা সংর্ধনা কমিটির আহবায়ক আবু তৈয়ব মো.গোলাম রকিব এর নেতৃত্বে পুরো কমিটিরসদস্যবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানান।
পরে উপজেলা,পৌর ইউনিয়নের বিএনপি ও সকল অঙ্গদলের নেতাকর্মী,বালুয়াহাট ডিগ্রী কলেজ,ড. এনামুল হজ ডিগ্রী কলেজ, জাহানাবাদ আলিম মাদ্রাসা, সোনাতলা ফাযিল ডিগ্রী মাদ্রাসা,সোনাতলা পাইলট বালিকা বিদ্যালয়,হরিখালি উচ্চ বিদ্যালয়,ভেলুরপাড়া এনায়েত আলী উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন স্কুল কলেজের ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকমণ্ডলীরা জাকিরকে ফুলেল শুভেচ্ছা জানান।
এরপর শুরু হয় আলোচনা সভা। এতে বক্তব্য রাখেন, বগুড়া জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক একেএম আহসানুল তৈয়ব জাকির। উপজেলা বিএনপির সাংগাঠনিক সম্পাদক আহসান হাবিব রতন,বিএনপি নেতা হাদি ও পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মাহমুদুর রহমান রনি’র সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন,পৌর বিএনপির সভাপতি আবু নাসের ওয়াহেদ নবেল,উপজেলা বিএনপির সহসভাপতি আহসান হাবীব রাজা, বালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আহসান হাবীব মোহন,সহসভাপতি মিজানুর রহমান মিজান,সাবেক কমিশনার বিএনপি নেতা জহুরুল ইসলাম শেফা,সাধারণত সম্পাদক মুসফিকুল আলম সিজু,তেকানী চুকাইনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জামিরুল ইসলাম,উপজেলা জাসাসের আহবায়ক উজ্জল হোসেন খোকন,উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজু আহম্মেদ, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জরিফুল ইসলাম প্রমুখ।
এসময় উপজেলা,পৌর ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি অঙ্গদলের নেতাকর্মী,
রিমন আহম্মেদ বিকাশ 


















