০৭:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

আদমদীঘিতে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, নারী গুরুতর আহত

  • Reporter Name
  • ০৪:৪৫:৫৬ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
  • ৫১

স্টাফ রিপোর্টার: বগুড়ার আদমদীঘি উপজেলায় চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিয়ে এক নারী গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (৩০ মার্চ) ভোররাতে সান্তাহার রেলস্টেশন সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। আহত পারুল বেগম (৩৫) দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার দিঘী ডাঙ্গাপাড়া গ্রামের বাসিন্দা।

রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে ওই নারী প্রথমে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের সামনে ঝাঁপ দেওয়ার চেষ্টা করেন। এ সময় পুলিশ তাকে উদ্ধার করে। পরবর্তীতে তাকে হিলিগামী একটি ট্রেনে তুলে দেওয়া হয়।

তবে ট্রেনটি সান্তাহার স্টেশন ত্যাগ করার কিছুক্ষণ পর একটি সেতুর কাছে পৌঁছালে তিনি আবারও চলন্ত ট্রেন থেকে লাফ দেন। এতে তিনি গুরুতর আহত হন।

খবর পেয়ে রেলওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান জানান, ঘটনার পরপরই ওই নারীকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এবং তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আদমদীঘিতে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, নারী গুরুতর আহত

০৪:৪৫:৫৬ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬