স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলা উপজেলায় মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমান আদালতে তিনজনকে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বীকৃতি প্রামানিক এবং সোনাতলা থানা পুলিশ এর যৌথ উদ্যোগে পরিচালিত এ অভিযানে মাদক সংরক্ষণের দায়ে তাদের আটক করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন—মোঃ মন্টু মিয়া (২৭), পিতা: মোঃ আলী হোসেন ব্যাপারী এবং মোঃ শাকিল ইসলাম (২২), পিতা: মোহাম্মদ রবিউল ইসলাম; উভয়ের বাড়ি কলসদহ, থানা: সোনাতলা, জেলা: বগুড়া। তাদের প্রত্যেককে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে। এছাড়া মোহাম্মদ রাব্বি হাসান (১৯), পিতা: মোঃ রঞ্জু মিয়া, সাং- কলসদহ, থানা: সোনাতলা, জেলা: বগুড়াকে ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
Reporter Name 


















