০৯:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

কাহালুতে ভিডব্লিউবি কার্ডধারীদের মাঝে চাল বিতরণ

  • Reporter Name
  • ০৪:০৫:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
  • ৩৯

বগুড়ার কাহালু উপজেলায় ভিডব্লিউবি (VWB) কর্মসূচির আওতায় সুবিধাভোগীদের মাঝে চাল বিতরণ করা হয়েছে। উপজেলার বীরকেদার ইউনিয়ন পরিষদে এ কার্যক্রমের মাধ্যমে ২১৮ জন কার্ডধারীর মাঝে খাদ্যশস্য পৌঁছে দেওয়া হয়।

মঙ্গলবার (৩১ মার্চ) দিনব্যাপী এ বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চাল বিতরণ করেন বীরকেদার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ছেলিম উদ্দিন। এ সময় তিনি বলেন, সরকারের এ ধরনের সামাজিক নিরাপত্তা কর্মসূচি অসহায় ও দুস্থ মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

চাল বিতরণকালে উপস্থিত ছিলেন ইউপি সচিব টি এম হেলাল হাফিজ, হিসাব সহকারী সাবিহা সুলতানা এবং ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ—জবিবর রহমান জবু, সাঈদী সরদার, আলেফ উদ্দিন পুটু, সাবানা আক্তার, মিতালী বেগম, আনোয়ারা বেগম, সৈয়দ মজিবুর রহমান, মুনির উদ্দিন সরদার, মেরাজুল ইসলাম, সোহেল রানা ও আনছার আলীসহ অন্যান্যরা।

সুশৃঙ্খল পরিবেশে তালিকাভুক্ত সুবিধাভোগীদের মাঝে চাল বিতরণ সম্পন্ন হয়। স্থানীয়রা এ কার্যক্রমকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিতভাবে এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকলে নিম্নআয়ের মানুষের জীবনমান উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কাহালুতে ভিডব্লিউবি কার্ডধারীদের মাঝে চাল বিতরণ

০৪:০৫:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬