০৯:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

বগুড়ায় মোবাইল কোর্টের অভিযান: জ্বালানি তেলের পরিমাপ যাচাই, মোটরসাইকেল চালককে জরিমানা

  • Reporter Name
  • ০৪:২৬:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
  • ৯৬

বগুড়া প্রতিনিধি: ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের সঠিক পরিমাপ নিশ্চিত করতে বগুড়ায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

মঙ্গলবার (৩১ মার্চ) সদর উপজেলার বিভিন্ন এলাকায় জেলা প্রশাসন ও বিএসটিআই আঞ্চলিক কার্যালয়ের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে পাঁচটি জ্বালানি তেল বিক্রয়কারী প্রতিষ্ঠানে তেলের পরিমাপের সঠিকতা এবং সংরক্ষিত মজুদের অবস্থা যাচাই করা হয়।

অভিযান পরিচালিত প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল—মেসার্স হক এন্ড কোং (স্টেশন রোড), মেসার্স এসবি সিএনজি রিফুয়েলিং স্টেশন (ছিলিমপুর), মেসার্স বগুড়া ফিলিং স্টেশন (ছিলিমপুর ১ম বাইপাস সড়ক), টিএমএসএস সিএনজি রিফুয়েলিং অ্যান্ড গ্যাসোলিন স্টেশন (নওদাপাড়া) এবং মেসার্স নর্থ বেঙ্গল এন্টারপ্রাইজ ফিলিং স্টেশন (তিনমাথা)। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে জ্বালানি তেলের পরিমাপ সঠিক পাওয়া যায় এবং স্টোরেজ ট্যাংকের মজুদও পরীক্ষা করা হয়।

এসময় কর্তৃপক্ষ সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সঠিকভাবে জ্বালানি বিক্রয় ও বিতরণ নিশ্চিত করার নির্দেশনা প্রদান করে।

অন্যদিকে, লাইসেন্স ছাড়া মোটরসাইকেল চালানোর অপরাধে এক ব্যক্তিকে সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী ২০০ টাকা জরিমানা করা হয়েছে।

মোবাইল কোর্ট পরিচালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মেজবাউল করিম। তাকে সহযোগিতা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আজাদ হোসেন। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআইয়ের কর্মকর্তা মোঃ শাহ আলম পলাশ খান, মোঃ সাখাওয়াত হোসেন এবং প্রকৌশলী প্রান্তজিত সরকার।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ভোক্তা অধিকার সুরক্ষা ও বাজারে স্বচ্ছতা বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বগুড়ায় মোবাইল কোর্টের অভিযান: জ্বালানি তেলের পরিমাপ যাচাই, মোটরসাইকেল চালককে জরিমানা

০৪:২৬:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬