০৫:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সোনাতলায় বিশেষ অভিযানে গাঁজাসহ যুবক গ্রেফতার, আদালতে প্রেরণ

  • Reporter Name
  • ০৩:৪৪:১৩ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
  • ৩০৭

স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলায় পুলিশের বিশেষ অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মুলবাড়ি গ্রাম থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, সোনাতলা থানা-এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মুলবাড়ি গ্রামের একটি বাড়ির সামনে রাস্তা থেকে ইন্তাজুল হক টাইগার (২৬) নামে ওই যুবককে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতার ইন্তাজুল হক টাইগার মুলবাড়ি গ্রামের বাসিন্দা।

পুলিশ আরও জানায়, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে তাকে বগুড়ার আদালতে পাঠানো হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সোনাতলায় বিশেষ অভিযানে গাঁজাসহ যুবক গ্রেফতার, আদালতে প্রেরণ

০৩:৪৪:১৩ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬