বগুড়ার সারিয়াকান্দিতে পুলিশের নিয়মিত অভিযানে এক মাদক ব্যবসায়ী ও এক সাজাপ্রাপ্ত আসামিসহ দুইজনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, একটি মোবাইল ফোন ও একটি অটো ইজিবাইক উদ্ধার করা হয়।
গত ২৪ ঘণ্টায় পৃথক দুটি অভিযানে সারিয়াকান্দি থানা পুলিশ এ সাফল্য অর্জন করে। আটকরা হলেন—মাদক ব্যবসায়ী মোঃ সোহাগ (৩২) এবং সিআর ওয়ারেন্টভুক্ত এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি সাকিব হোসেন।
পুলিশ জানায়, সোহাগের কাছ থেকে ১১ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। আটক দুজনকে থানায় নিয়ে আসার পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।
এদিকে, সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক পুলিশের সহযোগিতায় বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করা হচ্ছে। এ সময় সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী অবৈধ যানবাহনের বিরুদ্ধে মামলাও করা হচ্ছে।
পুলিশের পক্ষ থেকে স্থানীয় বাসিন্দাদের প্রতি মাদক, জুয়া, চুরি, ডাকাতি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধ দমনে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। প্রদত্ত তথ্যের গোপনীয়তা রক্ষা করা হবে বলেও আশ্বস্ত করেছে পুলিশ।
মনিরুজ্জামান জাহিদ 


















