০৬:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সোনাতলায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

  • Reporter Name
  • ১২:০০:৩৩ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
  • ৩৫৫

স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলা উপজেলায় সংবাদ প্রকাশের জেরে এক সাংবাদিককে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

হুমকির শিকার সাংবাদিক রিমন আহম্মেদ বিকাশ স্থানীয় দৈনিক ‘কালবেলা’ ও মফস্বল পত্রিকা ‘প্রত্যাশা প্রতিদিন’-এর সোনাতলা উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি সোনাতলা প্রেসক্লাবেরও সদস্য।

জানা গেছে, গত ৩ এপ্রিল বালুয়াহাট এলাকায় এক হতদরিদ্র কাঁচামাল ব্যবসায়ীকে জোরপূর্বক উচ্ছেদের অভিযোগ নিয়ে একটি সংবাদ সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক পেজে প্রকাশ করেন তিনি। সংবাদ প্রকাশের পর ক্ষুব্ধ হয়ে সোনাতলা উপজেলার বালুয়া ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক আনিছুর রহমান আনিছ মোবাইল ফোনে তাকে ডেকে নিয়ে গালাগালি করেন এবং সংবাদটি সরিয়ে না নিলে প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগ করা হয়েছে।

এ ঘটনার পর ৪ এপ্রিল সাংবাদিক রিমন আহম্মেদ বিকাশ সোনাতলা থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

ভুক্তভোগী সাংবাদিক জানান, তিনি দীর্ঘদিন ধরে এলাকায় অপরাধ, মাদক, চাঁদাবাজি ও বিভিন্ন অনিয়ম-দুর্নীতির বিষয়ে সংবাদ প্রকাশ করে আসছেন। এরই ধারাবাহিকতায় সাম্প্রতিক প্রতিবেদন প্রকাশের জের ধরে তাকে হুমকি দেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন। বর্তমানে তিনি নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত।

এ বিষয়ে সোনাতলা থানার অফিসার ইনচার্জ কবীর হোসেন জানান, বিষয়টি থানায় জিডি হিসেবে নথিভুক্ত হয়েছে। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সোনাতলায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

১২:০০:৩৩ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬