১১:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সোনাতলায় ট্যাপেন্টাডলসহ আটক ২, অভিযানে গ্রেপ্তার আরও ২ নারী

  • Reporter Name
  • ০৯:২৮:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
  • ৭৫৮

স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলা উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। একই অভিযানে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আরও দুই নারী আসামিকেও আটক করা হয়েছে।
পুলিশ জানায়, অদ্য সকাল ৭টা ৫০ মিনিটের দিকে সোনাতলা থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে করমজা গ্রামের আহম্মেদ মেম্বারের রাইস মিল সংলগ্ন পাকা রাস্তা থেকে ৩২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ শহিদুল ইসলাম (৩০) ও মোঃ মাহামুদুর রহমান জিয়াম (৩৫)-কে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।
এছাড়া একই অভিযানে পাঁচ মাসের সাজাপ্রাপ্ত এক নারী আসামি এবং পরোয়ানাভুক্ত আরও এক নারী আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ আরও জানায়, মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সোনাতলা থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সোনাতলায় ট্যাপেন্টাডলসহ আটক ২, অভিযানে গ্রেপ্তার আরও ২ নারী

০৯:২৮:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬