০৫:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

মোকামতলায় জমি নিয়ে বিরোধ, বৃদ্ধাকে পিটিয়ে হত্যার অভিযোগ

  • Reporter Name
  • ০৪:২৭:২২ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
  • ৫৩

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জ উপজেলায় পারিবারিক বিরোধের জেরে মোমেনা খাতুন (৭০) নামে এক বৃদ্ধাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (৫ এপ্রিল) সকালে উপজেলার মোকামতলা ইউনিয়নের জাবারীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মোমেনা খাতুন ওই গ্রামের বাসিন্দা বাবু সরকারের স্ত্রী। ঘটনার পর অভিযুক্তরা পালিয়ে গেছে বলে জানা গেছে।

নিহতের মেয়ে শেফালী জানান, তার ফুফু তানজিলার সঙ্গে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। তাদের পরিবারের ৫ শতক বাড়ির জমি এবং তার নিজের ৪ শতক জমি দখলের চেষ্টা চলছিল বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও জানান, ঘটনার দিন সকালে এ নিয়ে বাকবিতণ্ডা শুরু হলে একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় মোমেনা খাতুন এগিয়ে এলে তানজিলা, তার ছেলে জেলাল ও পুত্রবধূ স্বপ্না মিলে তাকে মারধর করে। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠায়।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান জানান, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মোকামতলায় জমি নিয়ে বিরোধ, বৃদ্ধাকে পিটিয়ে হত্যার অভিযোগ

০৪:২৭:২২ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬