০৩:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সোনাতলায় ব্রিজ নির্মাণ শেষ, এপ্রোচে মাটি না থাকায় দুর্ভোগে হাজারো মানুষ

  • Reporter Name
  • ০৪:৩০:২৬ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
  • ১৫৬

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সোনাতলা উপজেলার একটি গ্রামীণ সড়কে নির্মিত ব্রিজের দু’পাশে এপ্রোচে মাটি ভরাট না করায় চরম ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী। বিশেষ করে চরাঞ্চলের বাসিন্দা, কৃষক ও শিক্ষার্থীরা সবচেয়ে বেশি দুর্ভোগে রয়েছেন।

উপজেলার পাকুল্লা ইউনিয়নের মাঝিপাড়া (পূর্ব সুজাইতপুর) এলাকায় ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের অর্থায়নে ব্রিজটি নির্মাণ করা হয়। সম্প্রতি ব্রিজের মূল কাঠামোর কাজ শেষ হলেও এখনো দু’পাশের এপ্রোচে মাটি ভরাট না হওয়ায় এটি ব্যবহার অনুপযোগী হয়ে আছে।

স্থানীয়রা জানান, এ সড়ক দিয়ে আশপাশের অন্তত ১৪টি গ্রামের প্রায় অর্ধ লক্ষাধিক মানুষ প্রতিদিন যাতায়াত করেন। পাশাপাশি শিক্ষার্থীরা স্কুল-কলেজে যাওয়া-আসা এবং কৃষকরা উৎপাদিত ফসল হাটে-বাজারে নিতে এই পথ ব্যবহার করেন। কিন্তু এপ্রোচে মাটি না থাকায় চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

স্থানীয়দের দাবি, আসন্ন বর্ষা মৌসুমের আগেই দ্রুত মাটি ভরাট করা না হলে পরিস্থিতি আরও খারাপ হবে এবং যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেফাউল আজম বলেন, ব্রিজটির কাজ এখনো সম্পূর্ণ শেষ হয়নি। চারপাশে ধানক্ষেত থাকায় মাটি সংগ্রহে কিছুটা সমস্যা হচ্ছে। তবে দ্রুত এপ্রোচে মাটি ভরাটের জন্য ঠিকাদারকে নির্দেশনা দেওয়া হয়েছে।

এলাকাবাসীর প্রত্যাশা, দ্রুত কাজ শেষ করে ব্রিজটি চলাচলের উপযোগী করা হলে দীর্ঘদিনের ভোগান্তি থেকে মুক্তি মিলবে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সোনাতলায় ব্রিজ নির্মাণ শেষ, এপ্রোচে মাটি না থাকায় দুর্ভোগে হাজারো মানুষ

০৪:৩০:২৬ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬