০৬:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সোনাতলায় সাংবাদিককে হুমকি, কৃষকদল নেতা আনিছকে কারণ দর্শানোর নোটিশ

বগুড়ার সোনাতলা উপজেলায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে জাতীয় দৈনিক কালবেলা পত্রিকার সাংবাদিক রিমন আহম্মেদ বিকাশকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে বালুয়া ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক আনিছুর রহমান আনিছকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) সোনাতলা উপজেলা কৃষকদলের পক্ষ থেকে এ নোটিশ দেওয়া হয়। উপজেলা কৃষকদলের আহ্বায়ক এমদাদুল হক বাদশা ও সদস্য সচিব মানজুদুর রহমান স্বাক্ষরিত নোটিশে আনিছুর রহমান আনিছকে আগামী তিন দিনের মধ্যে লিখিতভাবে জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, প্রকাশিত একটি সংবাদের জেরে গত ৩ এপ্রিল জাতীয় দৈনিক কালবেলার সাংবাদিক রিমন আহম্মেদ বিকাশকে প্রাণনাশের হুমকি দেন কৃষকদন দেতা আনিছুর রহমান আনিছ। বিষয়টি স্থানীয় সাংবাদিক মহলে উদ্বেগ সৃষ্টি করে এবং সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা দেখা দেয়।
এ বিষয়ে উপজেলা কৃষকদলের আহ্বায়ক এমদাদুল হক বাদশা জানান, অভিযোগটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখতে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে সাংগঠনিক বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

স্থানীয় সাংবাদিকরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তারা বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা না হলে স্বাধীনভাবে সংবাদ প্রকাশ বাধাগ্রস্ত হতে পারে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং বিষয়টি নিয়ে নানা মহলে আলোচনা চলছে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সোনাতলায় সাংবাদিককে হুমকি, কৃষকদল নেতা আনিছকে কারণ দর্শানোর নোটিশ

০৩:৪০:৩২ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬