০৯:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

বগুড়া-৬ আসনে বিএনপির বাদশার জয়: বড় ব্যবধানে এমপি নির্বাচিত

  • Reporter Name
  • ০৩:১৮:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
  • ৫৮

বগুড়া প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদের উপ-নির্বাচনে বগুড়া-৬ (সদর) আসনে বিজয়ী হয়েছেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। বেসরকারি ফলাফলে তিনি ১ লাখ ৩৩ হাজার ২১৫ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেল পেয়েছেন ৫৬ হাজার ৯০৪ ভোট।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ আসনে মোট ভোটার সংখ্যা ছিল ৪ লাখ ৫০ হাজার ৩০৭ জন। এর মধ্যে ১ লাখ ৯৩ হাজার ২৯৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে মোট ভোট পড়েছে ৪২.৫৭ শতাংশ। প্রাপ্ত ফলাফলে দেখা যায়, বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা মোট ভোটের ৬৮.৯১ শতাংশ পেয়েছেন। অন্যদিকে, জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেল পেয়েছেন ২৯.৪৩ শতাংশ ভোট।

শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্টরা সন্তোষ প্রকাশ করেছেন।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বগুড়া-৬ আসনে বিএনপির বাদশার জয়: বড় ব্যবধানে এমপি নির্বাচিত

০৩:১৮:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬