০৬:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

গাবতলীতে দরজা খুলতে দেরি হওয়ায় ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু, ছেলে গ্রেফতার

  • Reporter Name
  • ০৪:০৪:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
  • ১১৬

গাবতলী (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার গাবতলী উপজেলায় দরজা খুলতে দেরি হওয়াকে কেন্দ্র করে মাদকাসক্ত ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত ছেলে শিপন (২০) কে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে উপজেলার বালিয়াদিঘী ইউনিয়নের কলাকোপা পূর্ব উত্তরপাড়া গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত নজরুল ইসলাম নজু (৪৫) এর ছেলে শিপন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত এবং প্রায়ই গভীর রাতে বাড়ি ফিরতেন। বুধবার দিবাগত রাত প্রায় ২টা ১০ মিনিটে বাড়িতে ফিরে দরজা খোলার জন্য ডাকাডাকি শুরু করেন তিনি।

এসময় দরজা খুলতে সামান্য দেরি হওয়ায় ক্ষিপ্ত হয়ে শিপন বাঁশের লাঠি দিয়ে তার বাবার মাথায় আঘাত করেন। এতে নজরুল ইসলাম গুরুতর আহত হন এবং রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।

পরিবারের অন্য সদস্যরা ঘটনাটি টের পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর সাড়ে ৪টার দিকে তার মৃত্যু হয়।

গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিব হোসেন জানান, এ ঘটনায় অভিযুক্ত ছেলে শিপনকে গ্রেফতার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ঘটনাটি এলাকায় গভীর শোক ও চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

গাবতলীতে দরজা খুলতে দেরি হওয়ায় ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু, ছেলে গ্রেফতার

০৪:০৪:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬