০৫:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

রঙিন শোভাযাত্রা আর উৎসবে মুখর সোনাতলা: বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ বরণ

বগুড়ার সোনাতলায় বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল থেকেই উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে নববর্ষকে বরণ করে নেয় সর্বস্তরের মানুষ।

সকাল ৮টা থেকে উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা ব্যানার, ফেস্টুন, ব্যান্ডপার্টি এবং গ্রামীণ ঐতিহ্যের প্রতীক ঘোড়ার গাড়ি নিয়ে উপজেলা চত্বরে সমবেত হতে থাকেন। অল্প সময়ের মধ্যেই পুরো চত্বর উৎসবের রঙে ভরে ওঠে।

সকাল ৯টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বীকৃতি প্রামানিকের নেতৃত্বে বের হয় বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা। শোভাযাত্রায় স্থান পায় রঙিন ব্যানার, ঢাক-ঢোল ও বাংলার ঐতিহ্যবাহী নানা উপকরণ। এতে হাজারো মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।

শোভাযাত্রায় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শাহানাজ পারভীন, সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবীর হোসেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সোহরাব হোসেন, প্রকৌশলী আতিকুর রহমান তালুকদার, প্রকল্প কর্মকর্তা রেফাউল আজমসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

শোভাযাত্রা শেষে উপজেলা হলরুমে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে গান পরিবেশন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বীকৃতি প্রামানিক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল হক লিপন, উপজেলা শিক্ষা অফিসার এনায়েতুর রশিদ এবং ওসি কবীর হোসেনের সহধর্মিণী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মৎস্য সুপারভাইজার রোকসানা।

পরবর্তীতে উজ্জ্বল হোসেন খোকনের প্রতিষ্ঠিত সোনাতলা সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা গান ও নৃত্য পরিবেশন করে অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করেন।

উৎসবমুখর এই আয়োজনের মধ্য দিয়ে সোনাতলায় নতুন বাংলা বছরের সূচনা হয় আনন্দ-উচ্ছ্বাসে ভরপুর পরিবেশে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রঙিন শোভাযাত্রা আর উৎসবে মুখর সোনাতলা: বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ বরণ

০২:১৩:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬