০৬:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সারিয়াকান্দিতে ‘তেল নেই’ সাইনবোর্ডের আড়ালে মজুদ! ৪ হাজার লিটার ডিজেল জব্দ

  • Reporter Name
  • ০৪:১৭:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • ৬০

স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সারিয়াকান্দিতে ‘তেল নেই’ লেখা একটি গুদামে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ডিজেল জব্দ করেছে উপজেলা প্রশাসন ও পুলিশ। বুধবার (১৫ এপ্রিল) রাতে পৌর এলাকার টিপুর মোড় সংলগ্ন দক্ষিণ হিন্দুকান্দি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে কোনো লাইসেন্স বা সরকারি অনুমোদন ছাড়াই খোলা বাজারে ডিজেল, পেট্রল ও অকটেন বিক্রির অভিযোগ ছিল লোপা এন্টারপ্রাইজের বিরুদ্ধে। সাম্প্রতিক সময়ে তেলের বাজার অস্থির হয়ে ওঠার প্রেক্ষাপটে প্রতিষ্ঠানটি বিক্রি বন্ধ রেখে অবৈধভাবে জ্বালানি মজুদ করছিল বলে অভিযোগ ওঠে।

গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজ সুমাইয়া ফেরদৌস। অভিযানে সারিয়াকান্দি থানা পুলিশ-এর সদস্যরাও অংশ নেন।

অভিযানকালে গুদামের ভেতরে রাখা ড্রাম ও একটি তেলের লরির ট্যাংক থেকে আনুমানিক ৪ হাজার লিটার ডিজেল জব্দ করা হয়। অভিযানের সময় গুদামের স্বত্বাধিকারী লোকমান হাকিম পালিয়ে যান বলে জানিয়েছে প্রশাসন।

পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গুদাম ও সংশ্লিষ্ট দোকান সিলগালা করা হয়। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

অভিযুক্ত ব্যবসায়ী দাবি করেছেন, চরাঞ্চলের নির্মাণকাজে ব্যবহারের জন্য তেল সংরক্ষণ করা হয়েছিল। তবে প্রশাসন জানিয়েছে, অবৈধ মজুদ প্রমাণিত হওয়ায় জব্দকৃত তেল পরদিন বৃহস্পতিবার সকালে টিপুর মোড় এলাকায় সরকারি নির্ধারিত মূল্যে কৃষক ও সাধারণ মানুষের কাছে বিক্রি করা হয়েছে। বিক্রির অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।

উপজেলা প্রশাসন বলছে, অবৈধ মজুদ ও কালোবাজারি রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সারিয়াকান্দিতে ‘তেল নেই’ সাইনবোর্ডের আড়ালে মজুদ! ৪ হাজার লিটার ডিজেল জব্দ

০৪:১৭:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬