০৫:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সোনাতলায় জমি বিরোধে বৃদ্ধকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

বগুড়ার সোনাতলা উপজেলায় জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে এক বৃদ্ধকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জানা গেছে, উপজেলার মধ্য রানীরপাড়া গ্রামের বাসিন্দা মোঃ ছিদ্দিক রহমান (৭২) দীর্ঘদিন ধরে স্থানীয় কয়েকজনের সঙ্গে জমি নিয়ে বিরোধে জড়িয়ে আছেন। এ নিয়ে দায়ের করা বন্টন মামলার রায় সম্প্রতি তার পক্ষে আসে।

অভিযোগ অনুযায়ী, গত ১৭ এপ্রিল সকাল প্রায় ৯টার দিকে আদালতের রায়ের নোটিশ জারি করতে গেলে প্রতিপক্ষরা তা বাধাগ্রস্ত করে এবং সংশ্লিষ্ট কর্মকর্তাকে ভয়ভীতি প্রদর্শন করে। পরবর্তীতে ছিদ্দিক রহমানকে রাস্তাঘাটে চলাচলের সময় গালিগালাজ ও হুমকি দেওয়া হয়। এমনকি জমিতে গেলে তাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে।

ভুক্তভোগী ছিদ্দিক রহমান জানান, আদালতের রায় পাওয়ার পরও প্রতিপক্ষের হুমকি অব্যাহত থাকায় তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এ ঘটনায় সোনাতলা থানা-এ একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সোনাতলায় জমি বিরোধে বৃদ্ধকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

১১:৩০:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬