০৯:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

বগুড়া এখন সিটি করপোরেশন: প্রধানমন্ত্রীর ফলক উন্মোচনে নতুন নগর যাত্রা শুরু

  • Reporter Name
  • ১১:৫২:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
  • ৮২

স্টাফ রিপোর্টার, বগুড়াঃ অবশেষে সিটি করপোরেশনের মর্যাদা পেল বগুড়া। সোমবার (২০ এপ্রিল) দুপুরে পৌর ভবনে আনুষ্ঠানিকভাবে ফলক উন্মোচনের মাধ্যমে নতুন এই নগরীর যাত্রা শুরু করেন তারেক রহমান।

এর মধ্য দিয়ে দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে আত্মপ্রকাশ করল বগুড়া সিটি করপোরেশন।

এর আগে সকালে বগুড়ায় পৌঁছে প্রধানমন্ত্রী সার্কিট হাউজে অবস্থান নেন এবং পরে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে নবনির্মিত আইনজীবী সমিতির ভবনের উদ্বোধন করেন। একইসঙ্গে আদালতে ‘ই-বেইল বন্ড’ কার্যক্রম চালুর ঘোষণা দেন।

ফলক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মীর শাহে আলম, সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিবসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বর্তমানে দেশের অন্যান্য সিটি করপোরেশনের মধ্যে রয়েছে ঢাকা দক্ষিণ, ঢাকা উত্তর, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বরিশাল, সিলেট, নারায়ণগঞ্জ, কুমিল্লা, রংপুর, গাজীপুর ও ময়মনসিংহ।

ঐতিহাসিকভাবে বগুড়ার পৌর প্রশাসনের সূচনা হয় ব্রিটিশ আমলে ১৮৭৬ সালের ১ জুলাই। দীর্ঘ পথচলার পর এবার তা সিটি করপোরেশনে উন্নীত হলো। সর্বশেষ তথ্য অনুযায়ী, পৌর এলাকার জনসংখ্যা প্রায় চার লাখ এবং ২১টি ওয়ার্ড নিয়ে পরিচালিত হচ্ছিল এ পৌরসভা।

২০০৬ সালে তৎকালীন সরকার পৌরসভার সীমানা সম্প্রসারণ করে এর আয়তন প্রায় ৬৯ দশমিক ৫৬ বর্গকিলোমিটারে উন্নীত করে। তখনই সিটি করপোরেশনে রূপান্তরের পরিকল্পনার কথা উঠলেও বাস্তবায়ন হয়নি। প্রায় দুই দশক পর সেই প্রত্যাশা পূরণ হলো।

নতুন এই সিটি করপোরেশন ঘোষণার মাধ্যমে বগুড়ার নাগরিক সেবা ও নগর উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বগুড়া এখন সিটি করপোরেশন: প্রধানমন্ত্রীর ফলক উন্মোচনে নতুন নগর যাত্রা শুরু

১১:৫২:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬