স্বস্ত্রীক হজ বা ওমরাহ পালন করা অনেক দম্পতিরই স্বপ্ন। এটি স্বামী-স্ত্রীর পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি এবং একসাথে আল্লাহর ঘর দেখার একটি বিশেষ সুযোগ। আর এমনিই সংকল্প করেছিলেন বগুড়ার সোনাতলা উপজেলার বালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আহসান হাবীব মোহন দম্পতি। তা বাস্তবায়নে অর্থাৎ পবিত্র হজ্ব পালনে স্বস্ত্রীক সৌদি আরবের উদ্দেশ্যে ২০ এপ্রিল(রবিবার) রওনা হয়েছেন তারা।
রওনা হওয়ার আগে আত্মীয় স্বজন,বন্ধুবান্ধব,সকল দলীয় নেতাকর্মী ও দেশবাসীর নিকট দোয়া কামনা করেছেন এ দম্পতি। যেন তারা হজ্ব পালন শেষে আল্লাহর অপার মহিমায় ভালোভাবে দেশে ফিরতে পারেন। মোহন দম্পতি সৌদি যাবার আগে সবাইকে পবিত্র ঈদুল আজহার আগাম শুভেচছা জানিয়েন।
রিমন আহম্মেদ বিকাশ 


















