০৬:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সোনতলায় অপহরণ মামলার আসামি যশোর থেকে গ্রেফতার, অপহৃত স্কুলছাত্রী উদ্ধার

  • Reporter Name
  • ০৪:৩৬:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • ৬৩৪

সোনাতলা সংবাদ ডেস্কঃ বগুড়ার সোনাতলা থানার একটি অপহরণ মামলার প্রধান আসামিকে যশোর থেকে গ্রেফতার করেছে র‌্যাব। একই অভিযানে অপহৃত এক স্কুলছাত্রীকেও উদ্ধার করা হয়েছে।

র‌্যাব সূত্রে জানা যায়, যৌথ অভিযানে অংশ নেয় র‌্যাব-১২ (বগুড়া) এবং র‌্যাব-৬ (যশোর)। মঙ্গলবার (২১ এপ্রিল) রাত সাড়ে ৭টার দিকে যশোরের কুয়াদা বাজার সংলগ্ন ঢাকুরিয়া রোড এলাকায় অভিযান চালিয়ে মো. ফরহাদ মিয়া (২০)কে গ্রেফতার করা হয় এবং অপহৃত ছাত্রীকে উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, গাবতলী উপজেলার বাগবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়-এর অষ্টম শ্রেণির ওই শিক্ষার্থীকে দীর্ঘদিন ধরে উত্যক্ত করে আসছিল ফরহাদ। একপর্যায়ে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় তাকে অপহরণের হুমকি দেওয়া হয়।

গত ২২ ফেব্রুয়ারি রাত ৮টার দিকে বড় চাচার বাড়িতে যাওয়ার পথে ফরহাদ ও তার সহযোগীরা ছাত্রীকে জোরপূর্বক সিএনজি চালিত অটোরিকশায় তুলে নিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে সোনাতলা থানা-এ অপহরণ মামলা দায়ের করেন।

পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যশোরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার এবং ভুক্তভোগীকে উদ্ধার করা হয়।

গ্রেফতার ফরহাদ মিয়া সোনাতলা উপজেলার উত্তর দিঘীরপাড়া (কর্নিপাড়া) এলাকার বাসিন্দা।

আইনি প্রক্রিয়া শেষে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সোনতলায় অপহরণ মামলার আসামি যশোর থেকে গ্রেফতার, অপহৃত স্কুলছাত্রী উদ্ধার

০৪:৩৬:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬