স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলা উপজেলায় পরকীয়া সন্দেহকে কেন্দ্র করে এক নারী ও এক ব্যক্তিকে আটক করে গণপিটুনির অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং হাট-বাজার সহ বিভিন্ন স্থানে বিষয়টি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।ঘটনাটি ঘটেছে উপজেলার মধুপুর ইউনিয়নের হরিখালী সংলগ্ন এক গ্রামে গত বৃহস্পতিবার রাতে। স্থানীয় সূত্রে জানা যায়, মোঃ আঃ রশিদ আকন্দ(৬০) দীর্ঘদিন ধরে একই গ্রামের এক হিন্দু দুই সন্তানের জননী গৃহবধূ (৪০) বাড়িতে যাতায়াত করতেন। এ নিয়ে এলাকায় আগে থেকেই নানা আলোচনা-সমালোচনা চলছিল।অভিযোগ রয়েছে, পূর্ব পরিকল্পনা অনুযায়ী কয়েকজন যুবক ওইদিন রাতে বাড়ির পাশের পুকুরপাড়ে অবস্থান নেয়। পরে রশিদ আকন্দ পিছনের দরজা দিয়ে ওই গৃহবধূর বাড়িতে প্রবেশ করলে একটু পর তারা গেট ভেঙে ভেতরে ঢুকে গৃহবধূ ও আঃ রশিদকে আটক করে। আটকের সময় বাড়িতে গৃহবধূ ছাড়া অন্য কেউ ছিলেন না বলে জানা গেছে।ঘটনাটি দ্রুত ছড়িয়ে পড়লে শতাধিক উৎসুক জনতা ঘটনাস্থলে জড়ো হয় এবং আটক দু’জনের ওপর বেধড়ক মারধর চালায়। এতে তারা দুজন আহত হন।
স্থানীয় ইউপি সদস্য রেজাউল ইসলাম জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং আটক ব্যক্তিদের সেখান থেকে সরিয়ে নেওয়া হয়। বিষয়টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও থানা পুলিশকে অবহিত করা হয়েছে।এ বিষয়ে সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, তিনি এখনো লিখিত অভিযোগ পাননি।অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।আহত গৃহবধূর দাবি করেন,রশিদ আকন্দ ব্যক্তিগত প্রয়োজনেই তার বাড়িতে রাতে এসেছিলেন। তবে কী কারণে এসেছিলেন, সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি। অন্যদিকে, তার স্বামী সুবল চন্দ্র বলেন, প্রথমে আমার স্ত্রীর চিকিৎসা দরকার। এরপর যারা অন্যায় ভাবে মারধর করেছে,তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।ঘটনার পর আঃ রশিদ আকন্দকে তার বাড়িতে পাওয়া যায়নি। তার পরিবারের সদস্যরা এ বিষয়ে কথা বলতে অপারগতা প্রকাশ করেছেন। স্থানীয়দের ধারণা,মারধরের শিকার হয়ে তিনি অন্যত্র চিকিৎসা নিতে গেছেন।
এদিকে আহত গৃহবধূকে শুক্রবার (২৪ এপ্রিল) সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে রশিদ আকন্দের অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
ঘটনাটি নিয়ে এলাকায় এখনও উত্তেজনা বিরাজ করছে। প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে জানা গেছে।
০৬:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ:-
সোনাতলায় পরকীয়া সন্দেহে উত্তেজনা, গণপিটুনিতে নারী-পুরুষ আহত
-
Reporter Name - ০৪:১৫:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
- ১১১৭
Tag :
জনপ্রিয়



















