০৮:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সান্তাহারে গৃহবধূকে আটকে রেখে পালাক্রমে ধর্ষণ, নারীসহ ৪জন গ্রেফতার

  • Reporter Name
  • ০২:৪২:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
  • ১১৬

আদমদীঘি (বগুড়া) সংবাদদাতাঃ বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার এলাকায় এক গৃহবধূকে জোরপূর্বক তুলে নিয়ে শারীরিক নির্যাতন ও ধর্ষণের অভিযোগ উঠেছে। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ঘটনাটি ঘটে বুধবার (২২ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার সান্তাহার লকু কলোনি এলাকায়। এ ঘটনায় ভুক্তভোগী নিজেই বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন—সাহেদুল ইসলাম (২১), রুনা বেগম (৪৫), মিঠু হোসেন (২৭) ও হৃদয় হোসেন (২০)। তারা সবাই সান্তাহার এলাকার বাসিন্দা। আরেকজন অভিযুক্ত এখনো পলাতক রয়েছে।

মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী তার স্বামীর সঙ্গে সান্তাহারের পূর্ব লকু কলোনিতে ভাড়া বাসায় বসবাস করতেন। গত ২২ এপ্রিল প্রতিবেশী এক কিশোরীর নিখোঁজ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে ওই রাতেই স্থানীয় কয়েকজন তাদের ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করে। এ সময় বাকবিতণ্ডার এক পর্যায়ে ভুক্তভোগী ও তার স্বামীকে মারধর করা হয়। পরে স্বামী সেখান থেকে পালিয়ে গেলে গৃহবধূকে জোর করে একটি বাসায় নিয়ে আটকে রাখা হয়।

অভিযোগ অনুযায়ী, গভীর রাতে ওই বাসায় তাকে একাধিক ব্যক্তি ধর্ষণ করে। পরদিন সকালে স্বজনরা তাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

পুলিশ জানায়, ভুক্তভোগীকে চিকিৎসা ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার জন্য বগুড়ায় পাঠানো হয়েছে। গ্রেফতার আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে এবং পলাতক আসামিকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

এ বিষয়ে আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সান্তাহারে গৃহবধূকে আটকে রেখে পালাক্রমে ধর্ষণ, নারীসহ ৪জন গ্রেফতার

০২:৪২:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬