০৫:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সৈয়দ আহম্মদ কলেজে বটগাছ ভেঙে দোকানে পড়ে পান ব্যবসায়ীর মৃত্যু

  • Reporter Name
  • ০৪:১২:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
  • ১৮৫

স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলা উপজেলার সীমান্তবর্তী সৈয়দ আহম্মদ কলেজ লাঠিগঞ্জ বাজারে কালবৈশাখী ঝড়ে একটি পুরোনো বটগাছ ভেঙে দোকানের ওপর পড়ে এক পান ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে গাবতলী উপজেলার সুখানপুকুর ইউনিয়নের লাঠিগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। নিহত উমা চন্দ্র (৫২) উপজেলার চক্রাধিকা পশ্চিমপাড়া গ্রামের মৃত কালিদাসের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে হঠাৎ করেই গাবতলী এলাকায় কালবৈশাখী ঝড় শুরু হয়। ঝড়ের তীব্রতায় লাঠিগঞ্জ বাজারে উমা চন্দ্রের পানের দোকানের পাশে থাকা একটি পুরোনো বটগাছ উপড়ে গিয়ে সরাসরি দোকানের ওপর আছড়ে পড়ে। এতে মুহূর্তেই দোকানটি ভেঙে পড়ে এবং ভেতরে থাকা উমা চন্দ্র গাছের নিচে চাপা পড়েন।

খবর পেয়ে গাবতলী ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। পরে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করা হলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিব হাসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মরদেহ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

স্থানীয়দের দাবি, ঝুঁকিপূর্ণ পুরোনো গাছগুলো আগে থেকেই অপসারণ করা হলে এ ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হতো।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সৈয়দ আহম্মদ কলেজে বটগাছ ভেঙে দোকানে পড়ে পান ব্যবসায়ীর মৃত্যু

০৪:১২:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬