০৬:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সারিয়াকান্দিতে কালবৈশাখীর তাণ্ডব, গাছ সরাতে গিয়ে শ্রমিক নিহত

  • Reporter Name
  • ০৪:২৬:১৪ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
  • ৬৬

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সারিয়াকান্দিতে কালবৈশাখী ঝড়ের পর উপড়ে পড়া গাছ সরাতে গিয়ে দিলবর সরদার (৫৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দিলবর সরদার উপজেলার পৌর এলাকার নিজ বাটিয়া গ্রামের মৃত জালাল সরদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে বয়ে যাওয়া তীব্র কালবৈশাখী ঝড়ে উপজেলার বিভিন্ন এলাকায় গাছপালা উপড়ে পড়ে এবং বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। সকালে উপড়ে পড়া একটি গাছ সরানোর সময় দুর্ঘটনাবশত গাছের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন দিলবর সরদার। পরে তাকে উদ্ধার করা হলেও তিনি মারা যান।

ঝড়ের প্রভাবে উপজেলার বিভিন্ন গ্রামে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। অনেক বসতবাড়ি আংশিক বা পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। মাঠে পাকা বোরো ধান মাটিতে লুটিয়ে পড়েছে এবং বিভিন্ন ফসলের ক্ষতি হয়েছে। ভারি বৃষ্টিতে নিচু জমিতে পানি জমে কোথাও কোথাও ধানগাছ পানিতে তলিয়ে গেছে।

সদর ইউনিয়নের কৃষক বাদশা মিয়া জানান, কালবৈশাখী ঝড়ে তার দুটি আধাপাকা টিনশেড ঘরের সিমেন্টের খুঁটি ভেঙে ঘরগুলো হেলে পড়ে গেছে। বাড়ির পাশের একটি নারিকেল গাছ ভেঙে প্রতিবেশীর ঘরের ওপর পড়ে তাদের ঘরেও ব্যাপক ক্ষতি হয়েছে।

সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া ফেরদৌস বলেন, ঝড়ে উপজেলা ভূমি অফিসের দেয়াল ক্ষতিগ্রস্ত হয়েছে এবং উপজেলা চত্বরে বড় দুটি গাছ উপড়ে পড়েছে। পুরো উপজেলায় ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা প্রস্তুত করা হচ্ছে।

স্থানীয়দের আশঙ্কা, দ্রুত ক্ষতিগ্রস্তদের সহায়তা না পেলে অনেক পরিবার আর্থিক সংকটে পড়বে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সারিয়াকান্দিতে কালবৈশাখীর তাণ্ডব, গাছ সরাতে গিয়ে শ্রমিক নিহত

০৪:২৬:১৪ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬