০৩:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সোনাতলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

  • Reporter Name
  • ০৪:২৭:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
  • ১৬৪

বগুড়ার সোনাতলা উপজেলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বালক ও বালিকা বিভাগের ফাইনাল খেলা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা মিনি স্টেডিয়াম মাঠে এ আয়োজন সম্পন্ন হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বীকৃতি প্রামানিক।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল হক লিপন, সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এনায়েতুর রশিদ, সহকারী শিক্ষা কর্মকর্তা রেজাউল করিম, আব্দুল লতিফ ও কৃষ্ণ তরফদার। এছাড়া উপস্থিত ছিলেন পিটিআই সুপার সাজু মিয়া, প্রধান শিক্ষক মামুনুর রশিদ, রওশন আলী, মিজানুর রহমান, মাহবুবা, সাবিনা ইয়াছমিন, নাসিমা খানমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
খেলায় উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
বালক বিভাগে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে হলিদাবগা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং রানারআপ হয় হুয়াকুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
অন্যদিকে বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হয় মহিচরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়।
খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বক্তারা তাদের বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “মাদককে না বলুন, খেলাধুলাকে হ্যাঁ বলুন।” তারা শিক্ষার্থীদের নিয়মিত ক্রীড়া চর্চায় উদ্বুদ্ধ করার পাশাপাশি সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গঠনে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক, অভিভাবক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সোনাতলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

০৪:২৭:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬