০৫:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

বগুড়ার শিবগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু, মাঠে পড়ে ছিল নিথর দেহ

  • Reporter Name
  • ০৪:২৭:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
  • ৯৯

মোকামতলা (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শিবগঞ্জ উপজেলা এলাকায় বজ্রপাতে আকবর আলী (৬২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার বুড়িগঞ্জ ইউনিয়নের ছাতড়া গ্রামের বাসিন্দা।

পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার (২৯ এপ্রিল) সকাল থেকে এলাকায় দমকা হাওয়া ও বৃষ্টিপাত চলছিল। এর মধ্যেই বেলা ১১টার দিকে নিজ ধানক্ষেত দেখতে বাড়ি থেকে বের হন আকবর আলী। তবে বেলা ১টা পার হয়ে গেলেও তিনি বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে তাকে খুঁজতে মাঠে যান।

পরে ধানক্ষেতে গিয়ে তারা আকবর আলীর নিথর দেহ পড়ে থাকতে দেখেন। ধারণা করা হচ্ছে, বৃষ্টির সময় বজ্রপাতের আঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে শিবগঞ্জ থানার ওসি শাহিনুজ্জামান শাহিন জানান, ওই এলাকায় এক কৃষকের মৃত্যুর খবর তিনি মৌখিকভাবে শুনেছেন। বিষয়টি যাচাই করা হচ্ছে।

স্থানীয়দের মধ্যে এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। বর্ষা মৌসুমে বজ্রপাতের ঝুঁকি এড়াতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন সচেতন মহল।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বগুড়ার শিবগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু, মাঠে পড়ে ছিল নিথর দেহ

০৪:২৭:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬