মুহাম্মাদ আবু মুসাঃ বৃহস্পতিবার বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন শিক্ষা, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে ৪৫লাখ ৫০হাজার টাকার চেক বিতরণ করেছেন জেলা পরিষদের প্রশাসক একেএম আহসানুল তৈয়ব জাকির। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী (চঃ দাঃ) মৌসুমী হক, প্রধান সহকারী শফিকুল ইসলাম বাদশা, হিসাব রক্ষক খায়রুল ইসলাম, ড্যাব নেতা অধ্যাপক ডাঃ শাহ মোঃ শাহজাহান আলী, সমাজসেবক অধ্যাপক রফিকুল ইসলামসহ জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের প্রধান ও সহকারীগণ। চেক বিতরণকালে জেলা পরিষদের প্রশাসক একেএম আহসানুল তৈয়ব জাকির বলেন, বর্তমান বিএনপি সরকার ধর্মীয়, সামাজিক ও শিক্ষা বান্ধব সরকার। বিএনপি যতবার ক্ষমতায় এসেছে দেশের মানুষের জন্য কাজ করেছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দিন-রাত পরিশ্রম করছেন দেশকে এগিয়ে নিতে। পরিশেষে তিনি (জাকির) সারা দেশে উন্নয়নের ধারা অব্যহত রাখতে বর্তমান সরকারের জন্য দোয়া চান এবং সকলের সহযোগিতা চান।
০৯:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ:-
দেশকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী তারেক রহমান দিন-রাত পরিশ্রম করছেন -জাকির
-
Reporter Name - ০৪:১৮:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
- ৫৫
Tag :
জনপ্রিয়



















