স্টাফ রিপোর্টার: বগুড়ার সোনাতলা উপজেলায় প্রেমঘটিত পারিবারিক বিরোধের জেরে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। সোমবার (৪ মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার দিগদাইড় ইউনিয়নের দিগদাইড় (পিছনপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মরিয়ম আক্তার পলি (২০) ওই গ্রামের আব্দুল মালেক পলাশের মেয়ে। খবর পেয়ে সোনাতলা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রেমের সম্পর্ক নিয়ে পারিবারিকভাবে মতবিরোধ চলছিল। পরিবারের পক্ষ থেকে অন্যত্র বিয়ের উদ্যোগ নেওয়া হলে এ নিয়ে মানসিক চাপে ছিলেন পলি। এ অবস্থায় নিজ বাড়ির শয়নকক্ষে তিনি গলায় ফাঁস দেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে কবির হোসেন, অফিসার ইনচার্জ, জানান— প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
সতর্কবার্তা:
ব্যক্তিগত বা পারিবারিক সংকট কখনোই জীবনের সমাপ্তির কারণ হতে পারে না। যে কোনো মানসিক চাপ বা কষ্টের সময়ে পরিবারের সদস্য, বন্ধু কিংবা বিশ্বস্ত কারো সঙ্গে কথা বলা জরুরি। সহায়তা চাওয়া দুর্বলতা নয়—এটাই হতে পারে নতুনভাবে বেঁচে থাকার শুরু।
০৫:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ:-
সোনাতলায় প্রেমঘটিত টানাপোড়েনে কলেজছাত্রীর আত্নহত্যা
-
Reporter Name - ০৪:০১:৫৬ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬
- ৮০১
Tag :
জনপ্রিয়


















