স্টাফ রিপোর্টার: বগুড়ার সোনাতলা উপজেলার শিহিপুর পশ্চিমপাড়া (জাহানের পাড়া) এলাকায় অবস্থিত সৈয়দ আহম্মদ কলেজ সংলগ্ন নবনির্মিত বাইতুর রহমান জামে মসজিদ-এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (গতকাল) আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে মসজিদটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। মরহুম এস. এম. আবদুর রহমান সাহেবের সুযোগ্য সন্তান এস. এম. মুঞ্জুর মোর্শেদ (শহীদ)-এর উদ্যোগে ও সহযোগিতায় মসজিদটির নির্মাণকাজ সম্পন্ন হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিগদাইড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল হক টুলু, সৈয়দ আহম্মদ কলেজের অধ্যক্ষ সাইদুজ্জামান, তানভীর আহম্মদ সোহান, ইঞ্জিনিয়ার হাফেজ মাওলানা নাসিদুল হক মাসনবী, ইউপি সদস্য রবিউল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ১২টি দাতা পরিবারের সদস্যরা।
অনুষ্ঠানে বক্তারা মসজিদ নির্মাণে অবদান রাখা সকল দাতা ও সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে এ মসজিদকে কেন্দ্র করে ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ড আরও বেগবান হবে বলে আশা ব্যক্ত করেন।
স্থানীয়দের মতে, নতুন এই মসজিদটি এলাকার ধর্মপ্রাণ মুসল্লিদের ইবাদতের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে ভূমিকা রাখবে।
Reporter Name 


















